নমস্কার।
বড় ফাইল ডাউনলোডের জন্য বিট্টরেন্ট প্রযুক্তির বিকল্প নাই,
আর উইন্ডোজেরসবচাইতে জনপ্রিয় বিট্টরেন্ট এপ্লিকেশনইউটরেন্ট, ২০০৫ সালে শুরু হওয়া ছোট্ট একটা প্রকল্প এবং
এখন সবচাইতে শক্তিশালী নেটওয়ার্কে পরিণত হয়েছে। শুরুতে ম্যাকেরজগতে এর উপস্থিতি না থাকলেও এখন সেটা
আছে, কিন্তু লিনাক্সের জন্য স্টেবল কিছু রিলিজ হয়নি, শুধু পরীক্ষামূলক কয়েকটি সংষ্করণ বের করেছে এই পর্যন্ত।
বেশ কিছুদিন ধরে লিনাক্সের জন্য একটা ভালো বিট্টরেন্ট এপ্লিকেশন খুঁজতে থাকি এবং অনেকগুলি সফটওয়্যার পরীক্ষা
করে দেখি। উবুন্টুর সাথেই ট্রান্সমিশন নামের একটি এপ্লিকেশন ইনস্টল হয়ে আসে, কিন্তু সেটা সুবিধার কিছু মনেহয়না।