প্রযুক্তি লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
প্রযুক্তি লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

মঙ্গলবার, সেপ্টেম্বর ০৩, ২০১৩

কলকাতার ল্যাপটপ বাজারের তথ্য..(ঢাকার থেকে অনেক কম দাম) ..।

নমস্কার বন্ধুরা।

সবাই কেমন আছেন ? ভাল আছেন তো ।

টেক টিউন এ অনেক বন্ধুরা বিভিন্ন ল্যাপটপ সম্পর্কে লেখেন ।

তো আমি সেগুলো মনোযোগ পড়ি ।পড়তে পড়তে যা ধারনা হল তা হল আপনাদের ঢাকার

বাজারের থেকে কলকাতার বাজারে ল্যাপটপের মূল্য অনেক কম।

শনিবার, মে ০৪, ২০১৩

PHOTOSHOP-এ বাংলা লেখার পদ্ধতি। (অভ্র SETUP থাকলেও আমরা বাংলা লিখতে পারিনা)।


নমস্কার বন্ধুরা ।

 আজ একটি খুদ্র টিপস শেয়ার করবো।

আপনাদের দোয়ায় আল্লাতালার ইচ্ছায় আমি ভালো আছি।

এবার কাজের কথায় আসি।অনেক সময় অভ্র setup দেওয়া থাকলেও

photoshop-এ বাংলা text লিখতে পারি না।এজন্য আমাদের খুব ঝামেলায় পড়তে হয়।

তো আমরা সামান্য একটু কাজ করলে এই ঝামেলা থেকে মুক্তি পেতে পারি।

আসুন পদ্ধতি গুলি দেখি। 

photoshop ওপেন করে নিন।


এবার টুল বার থেকে text সিলেক্ট করে নিন।

এবার PHOTOSHOP-র FRONT থেকে SIYAM RUPALI ANSI ফ্রন্টটি সিলেক্ট করে নিন।

তাও যদি বাংলা ঠিক ভাবে লিখতে না পারেন।

DESKTOP-এ থাকা অভ্র টুলবারের উপর ক্লিক করুন এখানে থেকে OPTION-এ ক্লিক করুন।

এরকম একটি WINDOW পাবেন।


এখানে GLOBAL OUTPUT অপশন দেখতে পাবেন তার উপর ক্লিক করুন।

এরপর OUTPUT AS ANSI(Exprimental)অপশনে টিক দিন।



 এখানে USE ANSI ANYWEY ক্লিক করে apply ok করে বেরিয়ে আসুন।

এবার আরামসে PHOTOSHOP-এ বাংলা লিখুন।

নিচের চিত্রটি দেখুনঃ-


যদি আমার এই প্রয়াসটি কারও কাজে লাগে দয়া করে কমেন্ট করবেন।


ধন্যবাদ সবাইকে।ভালো থাকবেন ।

বুধবার, মে ০১, ২০১৩

ফ্রী ডাউনলোড করুন ‘ফেস ডিটেকশন সফটওয়্যার’!! (না দেখলে মিস মিস মিস )

নমস্কার !

সবাই কেমন আছেন ?ভালো আছেন তো! আপনাদের দোয়ায় আমিও খুব ভালো আছি।তো আমি আজকে কিছু শেয়ার করবো। 

দেখুন আপনাদের ভালো লাগে কিনা।যদি ভালো লাগে তো অবশ্যই কমেন্ট করবেন।আসুন দেখি জিনিসটা কি?বর্তমানে অনেক 


ল্যাপটপ বা নোটবুকে দেখা যায় উইন্ডোজ এ লগইন করতে গতানুগতিক পাসওয়ার্ড এর পরিবর্তে ফেস ডিটেকশন বা ফিঙ্গার প্রিন্ট 


ডিটেকশন সিস্টেম থাকে। এইসব ল্যাপটপের মূল্যও হয় অনেক বেশি। আমরা যারা ডেস্কটপ পিসি ব্যাবহার করি বা ল্যাপটপে ফেস 


ডিটেকশন সিস্টেম নাই, তাদের জন্য আজকে আমার জীবনের প্রথম পোস্ট এ নিয়ে এলাম ফেস ডিটেকশন সফটওয়্যার ( ফ্রী ফুল 


ভার্সন) যা উইন্ডোজ এক্সপি এবং উইন্ডোজ সেভেন এ ব্যাবহার করা যাবে। আপনার ল্যাপটপ/ডেস্কটপ এ  একটা ওয়েবক্যাম 


থাকলেই হল।

IT IS YOUR FACE


প্রথমে সফটওয়্যারটি ডাউনলোড করুন  এখান থেকে।

যেভাবে ইন্সটল করবেনঃ

১. প্রথমেই আপনার পিসি টাকে control panel/user account এ যেয়ে passward protected করে নিন। (যদি করা না থাকে)

২. ডাউনলোড করা ফাইল টি unzip করে নিন।

৩. unzip করার পর folder টা ওপেন করে “LuxandBlinkProSetup” এ ডাবল ক্লিক করুন।

৪. এবার নিচের স্ক্রীন শট গুলা দেখেন-


















ইন্সটল শেষে আপনার ফেস দেখিয়া দেবার পর ঐ ফেস ছাড়া আর লগ ইন হবে না।

খুব ভাল লাগবে আপনাদের প্লিস ডাউনলোড করে দেখুন।

আজ এই টুকু থাক। পোস্টই পড়ার জন্য ধন্যবাদ।

%######ঃঃঃঃআমার ভালবাসা ও ধন্যবঃঃ;############%

রবিবার, এপ্রিল ২৮, ২০১৩

NOKIA 1110,১৬০০,১২০৯,ডেড নো পাওয়ার প্রবলেম হলে কি করবেন...।।টিটিপস(-টিপস-১){পর্ব-৩}

বন্ধুরা সবাইকে নমস্কার!

আজকে আমি আপনাদের দেখাব ১১১০ ডেড হয়ে গেলে কিকি করবেন।(টিপস-১)...।।

আগের পোস্টে বিস্তারিত লেখার জন্য বলেছিলেন এক বন্ধু।তাই তার কথা মাথায় রেখে আজ বিস্তারিত 

লিখব, যা আপনাদের বুঝতে বেশি সুবিধা হবে।

তো এবার চলুন শুরু করি বক বক অনেক হল......।।


প্রথমে ছবিটা দেখে নিন ঃ  
১৬০০ সার্কিট

   ছবিটা ডাউনলোড করে রাখবেন কাজে লাগবে বা লাগতে পারে
  • প্রথমে চৌকা বক্সের মধ্যে রেজিসটার গুলো লাল কাল টার দিয়ে চেক করে নিন।

  • যেটা ভাল থাকবে সেটা কে ওভাবে রেখে দিন।

  • যদি দুটো খারাপ হয় থালে তুলে ফেলুন।


  • এবার সরু তামার তার দিয়ে জাম্পার করে দিন।
            
 এবার ব্যাটারি লাগিয়ে দেখুন অন হয় নাকি।

(বিঃ দ্রঃ-এভাবে নাও হতে পারে আর পদ্ধতি আছে, আমি সব শেয়ার করব সাথে থাকুন)

বিভিন্ন কারনে সেট ডেড হতে পারে, তাই এই ডেড সারাই এর বিভিন্ন পদ্ধতি আছে।

 আজ এই পর্যন্ত থাকল আবার দেখা হবে।

তো ভাল লাগলে কমেন্ট করুন,

অথবা আমাকে মেইলে সমস্যা জানান যথা সম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব।

ঃঃঃঃঃঃঃঃঃঃঃ পোস্টটি পড়ার জন্য ধন্যবাদঃঃঃঃঃঃঃঃঃ

বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০১৩

দেখে নিন নোকিয়ার ডায়াগ্রাম লেয়াউট রিপেয়ারিংর জন্য খুব গুরুত্বপূর্ণ...।।(পর্ব-২ শিখতে থাকুন)......।

নমস্কার সবাইকে।।
আমি আজকে যে বিষয় আলোচনা তা আশাকরি শিরোনাম দেখে বুঝে গেছেন।

তো যাই হোক ফটাফট কাজের কথায় চলে আসিঃ

মোবাইল অনেক গুলো সেল নিয়ে কাজ করে বলে একে সেলফোনও বলা হয়।

তো বন্ধুরা রিপেয়ারিং করতে গেলে অনেক গুলো অংশকে চিনতে হবে আর এগুলো না চিনলে বা না জানলে

রিপেয়ারিং করা প্রায় সম্ভব হবে না।তাই এগুলো চেনা খুব জরুরি।

তাই আপনাদের জন্য অনেক কষ্ট করে এই ছবি জোগাড় করলাম।

আপনি শিখতে পারলে  ঠিক আপনার মত আমার আনন্দ হবে।